আমি যে এক সখের বাউল | Ami Je Ek Sokher Baul | Key Lyrics

আমি যে এক সখের বাউল
Ami Je Ek Sokher Baul
শিল্পী-সনজিৎ মন্ডল
[আমি যে এক সখের বাউল
বাউল আমায় বলোনা
মিছেই পড়ি গেরুয়া সাজ
মন তো বাউল হলো না।।]-2
[আমি/গ্রামে গঞ্জে গান গেয়ে যাই
হাত তালি পাই পয়সা কুড়াই
ফকির ভেবে খাতির করে দশ জনা]-2
হায় গো ফকির ভেবে খাতির করে দশ জনা
আমি ধন ভিখারী মান ভিখারী
অভাব আমার গেলোনা
মিছেই পড়ি গেরুয়া সাজ
মন তো বাউল হলো না।।
[আমি/ডাইনে বাঁয়ে বৈষ্ণবী চাই
দেহের মায়ায় শুধুই জড়াই
সাধন পথের শ্লোক সন্ধান জানিনা]-২
হায় গো সাধন পথের শ্লোক সন্ধান জানিনা
আমি হরি নামের ফেরিওয়ালা
হরি তোমায় চিনিনা
মিছেই পড়ি গেরুয়া সাজ
মন তো বাউল হলোনা।।
আমি যে এক শখের বাউল
বাউল আমায় বলোনা।

Popular Lyrics:  Tumi Arekbar Asiya Lyrics | তুমি আরেকবার আসিয়া

Leave a Comment