বড় ভুল করেছি মূলে
Boro Bhul Korechi Mule
[বড় ভুল করেছি মূলে
গুরু আমায় যে ধন দিলে
আমি সব ফেলেছি অকূল জলে]-২
[না জেনে ঢাকার সন্ধান
ঢাকাতে দিলাম দোকান
না জেনে আদান-প্রদান
সব গেল মোর কূলে]-২
ছয়জনারে চাকরি দিলাম
ঢাকেশ্বরী মিলে
[দিলাম কাম কাজ ছেড়ে
মাতব্বরী]-২
সব গেল মোর গোলেমালে
[বড় ভুল করেছি মূলে]-২

