ব্যথার বন্যা বইয়া যাইব | Byathar Bonya Boiya Jaibo | Key Lyrics

ব্যথার বন্যা বইয়া যাইব
Byathar Bonya Boiya Jaibo
বাউল রশিদ সরকার
কত দিনের কত ব্যথা
আমি সামলাইয়া থুইছি মনে
ব্যথার বন্যা বইয়া যাইব
আমার ব্যথা মাইনষে যদি জানে
থাইকা থাইকা মনে পড়েগো
পুরান ব্যথার কথা
আমি হারাইয়া যাই সকল দিশা
সামাল দিব কেমনে
যার জন্য আমার এত ব্যথা
সেও তাহা জানে
জাইনাও করে না জানার ভান
বুঝলাম তা অনুমানে
যারা আমার সঙ্গের সাথী
তারাও নাহি জানে
এ যে মোর একান্ত ব্যথা
অন্যে জানব কেমনে
জানি একদিন ঘুচবে ব্যথা
মানবিক কারণে
সেদিন আর রশিদ থাকবে না
প্রেম পিরিতের বন্ধনে

Leave a Comment