দোষ দিব আর কারে | Dosh Dibo Ar Kare | Key Lyrics

দোষ দিব আর কারে
Dosh Dibo Ar Kare
মহাত্মা লালন ফকির
দোষ দিব আর কারে
আপন মনের দোষে আমি পল্লাম রে ফ্যারে।।
সুবুদ্ধি সুস্বভাব গেল
কাকের স্বভাব মনে হল
ত্যজিয়ে অমৃত ফল
মাকাল ফলে মন মজিলোরে।।
যে আশায় এ ভবে আসা
ভাঙ্গিলোরে আশার বাসা
ঘটিলরে কী দুর্দশা
ঠাকুর গড়িতে বানর হলোরে।।
গুরু বস্তু চিনলি না মন
অসময়ে কি করবি তখন
বিনয় করে বলছে লালন
আমার যজ্ঞের ঘৃত কুত্তায় খেলরে।।

Popular Lyrics:  আর কেন মন ঘুর বাহিরে | Ar Keno Mon Ghur Bahire | Keylyrics

Leave a Comment