পাগলা বাবা গাঁজাখোর | Pagla Baba GanjaKhor | Song Lyrics

পাগলা বাবা গাঁজাখোর
Pagla Baba GanjaKhor
মা আমার অন্নপূর্ণা, বাবা আমার পাগল খ্যাপা অন্ন জোটে না
বাবার সিদ্ধি গাঁজার দাম জোটে না
শ্মশানেতে রয় বিভোর
মা আমার পাগলিনী, বাবা গাঁজাখোর।।
মা আমার রাজ রাজেশ্বরী, বাবা আমার পাগল খ্যাপা দিনভিখারীগো
বাবা কৈলাশ ধাম ত্যজ্য করি
হরি নামে হয় বিভোর
মা আমার পাগলিনী…
বাবার মাথায় আছে জটা
চুলগুলো সব কটা কটা
কৈলাশেতে রূপের ছটা ধরেন পশুপতি
বাবা মাথায় আবার গঙ্গা ধরে
তাতে জোয়ারভাটা খেলে জোর
মা আমার পাগলিনী…

Popular Lyrics:  নিগুঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে | Nigur Prem Kothati Tai Aj Ami Shudhai Kar Kache | Key Lyrics

Leave a Comment