তোমার এই নীল নীল চোখ | Tomar Ei Neel Neel Chokh | Key Lyrics

তোমার এই নীল নীল চোখ
Tomar Ei Neel Neel Chokh
সন্দেশে আতে হ্যাঁয়
Sandese Aate Hain
ছায়াছবি: স্বপ্নের বাসর
কথা: মুনশী ওয়াদুদ
সঙ্গীত: আলাউদ্দীন আলী
শিল্পী: এন্ড্রু কিশোর
[তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি,প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল,
আমায় করেছে পাগল]-২
তোমার এই নীল নীল চোখ
[রাঙা পায়ে রুমঝুম-ঝুম
হাতের কাঁকন ছুমছুম-ছুম
রূপের ঝলক দিয়ে আমার
কেড়ে নিলে ঘুম(এই)]-২
এলো চুলে ঢেউ তোলে
যেন মেঘেরই আঁচল
আমায় করেছ পাগল
তোমার এই নীল নীল চোখ।
[ঝুমকো লতায় ঝুনঝুন ঝুন
কণ্ঠে তোমার গুণগুন গুণ
আগুন ঝরা অঙ্গ দেখে
হয়ে গেছি খুন (ও ও)]-২
ভীরু লাজে বউ সেজে
মেখে প্রেমেরই কাজল
আমায় করেছ পাগল
তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল
আমায় করেছে পাগল
তোমার এই নীল নীল চোখ।

জনপ্রিয় লিরিক্স:  একা একেলা মন | Eka Ekela Mon | Key Lyrics

Leave a Comment