সবকিছু ফেলে যদি তোমার
Sob Kichhu Fele Jodi Tomar (1968)
গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
সব কিছু ফেলে যদি
তোমার আগেই চলে যাই, তুমি কেঁদো না
জীবনের ওপারেও
আমি তব পথ চেয়ে রবো, তুমি ভেবো না
সব কিছু ফেলে যদি
তোমার আগেই চলে যাই, তুমি কেঁদো না।
পৃথিবীতে ডেকে যদি সাড়া নাহি পাও,
এই শেষ দেখা মনে করো নাকো তাও,
স্মৃতির বাঁশিতে একা
বিষাদের কোন সুর,তুমি সেধো না
সব কিছু ফেলে যদি
তোমার আগেই চলে যাই,তুমি কেঁদো না।
বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মেলে?
এইটুকু মনে রেখ তোমার আগেই চলে গেলে।
[আমি হারা এই রাত আসিলে আবার
মোর মধু স্মৃতি রেখ স্মরণে তোমার]-২
বাঁধন ছেড়েই যদি
সেই ঝরা মালা দিয়ে,মোরে বেঁধো না
সব কিছু ফেলে যদি
তোমার আগেই চলে যাই,তুমি কেঁদো না।
…………………………………………………………………
Sob kichhu jodi tomar agei chole jai
Tumi kedo na
Jiboner opareo ami tobo potho cheye robo
Tumi vebo na
Sob kichhu fele jodi tomar agei chole jai
Tumi kedo na
Prithibite deke jodi sara nahi pao
Ei sesh dekha mone koro nako tao
Smritir bashite eka bishader kono sur
Tumi sedho na
Sob kichhu fele jodi tomar agei chole jai
Tumi kedo na
