সময় গেলে সাধন হবে না | Somoy Gele Sadhon Hobe Na | Key Lyrics

সময় গেলে সাধন হবে না

Somoy Gele Sadhon Hobe Na

ফকির লালন সাঁই

সময় গেলে সাধন হবে না।

দিন থাকিতে তিনের সাধন কেন জানলে না।।

জানো না মন খালে বিলে

মীন থাকেনা জল শুকালে।

কি হবে আর বাঁধাল দিলে মোহনা শুকনা।।

অসময়ে কৃষি করে

মিছা মিছি খেটে মরে।

গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না।।          

          

অমবস্যায় পূর্ণিমা হয়

মহাযোগ সেই দিনে উদয়।

লালন বলে তাহার সময় দন্ড রয়না।।

Leave a Comment