কোথায় রবে এ ভাই বন্ধু | Kothay Robe E Vai Bondhu | Key Lyrics

কোথায় রবে এ ভাই বন্ধু

Kothay Robe E Vai Bondhu

ফকির লালন সাঁই

কোথায় রবে এ ভাই বন্ধু

পড়বি যেদিন কালের হাতে।

কে তোমার আর যাবে সাথে॥

নিকাশের দায় করে খাড়া

মারবে রে আতশের কোড়া

সোজা করবে বেঁকা ত্যাড়া

জোর জবর খাটবে না তাতে॥

যে আশাতে ভবে আসা

হল না তার রতি মাসা

ঘটালি মন কি দুর্দশা

কুসঙ্গে কুরঙ্গে মেতে॥

যারে ধরে পাবি নিস্তার

তারে সদায় ভাবলি পর

সিরাজ সাঁই কয় লালন তোমার

ছাড়ো ভবের কুটুম্বিতে॥

Popular Lyrics:  সামান্যে কি তার মর্ম জানা যায় | Samanye Ki Tar Marma Jana Jay | Lalon Song

Leave a Comment