ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় | Ora Amar Mukher Vasha Kaira Nite Chay | জাগরণের গান

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
Ora Amar Mukher Vasha Kaira Nite Chay
জাগরণের গান
কথা ও সুর: আব্দুল লতিফ
শিল্পী: সম্মিলিত
[ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়]-২
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়
[ওরা কথায় কথায়]-২
শিকল পরায় আমাদেরই হাতে-পায়
[ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়]-২
[কইতো যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়]-২
এখন কও দেখি ভাই
মোর মুখে কি অন্য কথা শোভা পায়?
[এখন- কও দেখি ভাই]-২
মোর মুখে কি অন্য কথা শোভা পায়?
[ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়]-২
সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না
[আহা- যায় যদি ভাই দিমু সাধের জান]-
এই জানের বদল রাখুম রে ভাই
বাপ-দাদার জবানের মান
ও হো হো হো বাপ-দাদার জবানের মান
[যে শুইনাছে আমার দেশের গাঁও-গেরামের গান
নানান রঙয়ে নানান রসে, ভইরাছে তার প্রাণ]-২
[জপ-কীর্তন, ভাসান-জারি,
গাজীর গীত আর কবির সারি]-২
[বাংলাদেশের- আমার এই বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায়!]-২
[ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়]-২
তারই তালে তালে হৈ, ঢোল করতাল বাজে ঐ
[আহা- বাঁশি, কাশী, খঞ্জনি, সানাই]-২
এখন কও দেখি ভাই এমন শোভা
কোথায় গেলে দেখতে পাই?
ও হো হো হো কোথায় গেলে দেখতে পাই?
পুবাল বায়ে বাদাম দিয়া লাগলে ভাটির টান
গায়রে আমার দেশের মাঝি
ভাটিয়ালি গান, ভাইরে ভাটিয়ালি গান
তার ভাটিয়াল গানের সুরে মনের দুক্ষু যায়রে দূরে
বাজায় বাঁশি সেইনা সুরে
[রাখাল বনের ছায়]-২
ওরা যদি না দেয় মান আমার দেশের যতই থাক
তার সাথে মোর নাড়ীর যোগাযোগ
আছে তার সাথে মোর নাড়ীর যোগাযোগ
এই আপদ-বিপদ দুঃখে কষ্টে
এ গান আমার ভোলায় শোক
ও হো হো হো এ গান আমার ভোলায় শোক
[এই- টুং টুংয়া টুং দোতারা আর সারিন্দা বাজাইয়া
গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়া গো
প্রেমের সারি গাইয়া]-২
[একতারা বাজাইয়া বাউল
ঘোচায় মনের সকল আউল]-২
[তারা- মারফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়]-২
[ওরা তাদের মুখের কথা কাইড়া নিতে চায়]-২
ওরে আমার বাংলারে, তোর এ সোনার ভান্ডারে
[আহা-আরো কত আছে যে রতন]-২
মূল্য তাহার হয়না দিলেও মনি মুক্তা আর কাঞ্চন
ও হো হো হো মনি মুক্তা আর কাঞ্চন
[আরেক কথা মনে হইলে আংখি ঝইরা যায়
ঘুমপাড়াইনা গাইত যে গান মোর দুঃখিনী মায়]-২
[ও মায়- সোনা মানিক যাদু বলে
চুমা দিয়া লইত কোলে]-২
আরও আদর কইরা কইত মোরে
আয় চান আমার বুকে আয়
[আরও- আদর কইরা]-২
কইত মোরে আয় চান আমার বুকে আয়
[ওরা মায়ের মুখের কথা কাইড়া নিতে চায়]-২
কও আমার মায়ের মতন গান, আমার মায়ের মনঃপ্রাণ
[আহা- বাংলা বিনে কারো দেশে নাই]-২
এই মায়ের মুখের মধুর বুলি কেমন কইরা ভুলুম ভাই?
ও হো হো হো কেমন কইরা ভুলুম ভাই?
[এই ভাষারই লাইগা যারা মায়ের দেবদুলাল
দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল]-২
[মনে কইরা তরার কথা
কান্দে বনের তরুলতা]-২
আইজও ঘরে ঘরে কত মাতা
চোখের জলে বুক ভাসায়
[ওরা মায়ের মুখের কথা কাইড়া নিতে চায়]-২
কইরো না আর দুঃখ শোক
শোনরে গাঁও গেরামের লোক
[তোমরা- শোন শোন গঞ্জের সোনা ভাই]-২
একবার বুক ফুলাইয়্যা কও দেখি ভাই
[রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই]-৭

Popular Lyrics:  জনপ্রিয় ১৫টি দেশের গান | Popular 15 patriotic songs

Leave a Comment