সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে | Sohoj Manush Bhoje Dekh Nare Mon Divyagane | Key Lyrics

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
Sohoj Manush Bhoje Dekh Nare Mon Divyagane
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।
ভজ মানুষের চরণ দু’টি
নিত্য বস্তু হবে খাঁটি।
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে।।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না।
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে।।
আসসালাতুল মেরাজুল মোমেনিনা
জানতে হয় নামাজের বেনা।
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এই জীবনে।।

Popular Lyrics:  কালিয়া সোনা রে Lyrics | Kaliya Sona Re Lyrics | গত নিশি কোথায় ছিলে Lyrics

Leave a Comment