আল্লাহ্ বলো মন রে পাখী | Allaha Bolo Mon Re Pakhi | Key Lyrics

আল্লাহ্ বলো মন রে পাখী

Allaha Bolo Mon Re Pakhi 

ফকির লালন সাঁই

আল্লাহ্ বলো মন রে পাখী।

ভবে কেউ কারো নয় দুখের দুখী।।

ভুলো না রে ভবো ভ্রান্ত কাজে

আখেরে এসব কান্ড মিছে

আসতে একা যেতে একা

এ ভবো পিরিতের ফল আছে কি।।

হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই

বাড়ির বাহির করবেন সবাই

কেবা আপন পর কে তখন

দেখে শুনে কেঁদে ঝরে আঁখি।।

গোরেরো কিনারে যখন লয়ে যায়

কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাজিতে চায়

লালন বলে কারো গোরে কেউ না যায়

থাকিতে মন হয় একাকি।।

Popular Lyrics:  চলো যাই আনন্দের বাজারে | Cholo Jai Anonder Bazare | Key Lyrics

Leave a Comment