চাতক বাঁচে কেমনে | Chatak Bance Kemone | Key Lyrics

চাতক বাঁচে কেমনে
Chatak Bance Kemone
লালন শাঁই



চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে।।


তুমি হে নব জলধর

চাতকিনী মইলো এবার
ঐ নামের ফল সুফল এবার
রেখো ভূবনে।।


তুমি দাতার শিরোমনি

আমি চাতক অভাগিনী
তোমা ভিন্ন আর না জানি
রেখো চরনে।।


চাতক মইলে যাবে জানা

ঐ নামের গৌরব রবে না
জল দিয়ে করো শান্তনা
অবোধ লালনে।।


Popular Lyrics:  যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে | Jabi Jedin Shmshan Ghate, Basher Dolay Chore | Song Lyrics

Leave a Comment