বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে | Bina Karje Dhan Uparjan Ke Korite Pare | Key Lyrics

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

Bina Karje Dhan Uparjan Ke Korite Pare

ফকির লালন সাঁই

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে?

গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে

সেই ধন কেউ পায় না রে।।

এক ইসকুলে দশ জনা পড়ে

গুরু মনের এই বাসনা সব সমান করে

কেউ পিছে এসে আগে গেলো

পরিক্ষায় চেনা যায় রে।।

বাংলা কিতাব কত জন পড়ে

আরবি ফার্সি নাগরি বুলি কে বুঝতে পারে?

বুঝবি যদি নাগরি বুলি

বাংলা লওগে পাশ করে।।

বিশ্বম্ভরে বিষ পান করে

তাড়কায় করে বিছা হজম কাকে কি পারে?

লালন বলে রসিক হইলে

বিষ খেয়ে হজম করে।।

জনপ্রিয় লিরিক্স:  Ekhono Sei Brindabone Lyrics | এখনো সেই বৃন্দাবনে | Timir Biswas (Fokira)

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *