নবীর ডংকা বাজে এবার শহর মক্কা মদীনে | Nobir Dongka Baje Ebar Shohor Mokka Modine | Key Lyrics

নবীর ডংকা বাজে এবার শহর মক্কা মদীনে

Nobir Dongka Baje Ebar Shohor Mokka Modine

ফকির লালন সাঁই

নবীর ডংকা বাজে এবার শহর মক্কা মদীনে।

আয় গো যাই নবীর দ্বীনে।।

অমুল্য দোকান খুলেছেন নবী

যে ধন চাবি সেই ধন পাবে

বিনে কড়ির ধন-সেধে লও এখন

না লইলে আখেরে পোস্তাবি মনে।।

তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে

যথা যোগ্য লায়েক জেনে

রোযা আর নামাজ-ব্যাক্ত এহি কাজ

গুপ্ত পথ মিলে ভক্তি সন্ধানে।।

নবীর ইয়ার ছিলো চারি জন

চার কে দিলেন নবী চার মত যাজন

নবী বিনে পথে-গোল হবে চার মতে

লালন বলে তোরা সেই গোলে পড়িসনে।।

জনপ্রিয় লিরিক্স:  দেহের খবর বলি শোন রে মন | Deher Khobor Boli Shonre Mon | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *