দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না | Dekha Diye Ohe Rasul Chere Jeo Na | Key Lyrics

দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না

Dekha Diye Ohe Rasul Chere Jeo Na

ফকির লালন সাঁই

দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না।

তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না।।

তুমি হও খোদার দোস্ত

অপারের কান্ডারি সত্য

তোমা বিনে পারের লক্ষ্য আর তো দেখি না।।

আসমানি এক আইন দিয়ে

আমাদেরকে আনলেন রাহে

এখন মোদের ফাঁকি দিয়ে চলে যেও না।।

আমরা সব মদীনাবাসী

ছিলাম যেমন বনবাসী

তোমা হতে জ্ঞান পেয়েছি আছি শান্তনা।।

তোমা বিনে এরূপ শাসন

কে করবে আর ধর্মের কারণ

লালন বলে আরতো এমন বাতি জ্বলবে না।।

জনপ্রিয় লিরিক্স:  সুখ পাখিটা গেছে মারা - Sukh pakhita geche mara

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *