না জানি কেমন রূপ সে | Na Jani Kemon Rup Se | Key Lyrics

না জানি কেমন রূপ সে

Na Jani Kemon Rup Se

না জানি কেমন রূপ সে।

যে রূপের সৌরভে ত্রিভুবন মোহিত করেছে।।

আকার কি সাকার ভাবিব, 

নিরাকার কি জ্যোতি রূপ, 

এ কথা কারে শুধাব, 

দুনিয়া সৃষ্টি করলে কোথায় বসে।।

রূপ দেখিতে হয় বাসনা, 

কীরূপে করি সাধনা, 

কোথায় বাড়ি কোথায় ঠিকানা, 

রূপ মিশে রয় রূপের দেশে।।

উপদেশে গোল যদি রয়, 

কী বলিতে কী বলা যায়, 

গোলে হরি বললে কী হয়, 

লালন ভেবে না পায় দিশে।।

Popular Lyrics:  খ্রিস্ট হিন্দু মুসলমান Lyrics | Khrishto Hindu Musalman Lyrics

Leave a Comment