আশা সিন্ধু তীরে বসে আছি সদায় | Asha Sindhu Tire Bose Achi Soday | Key Lyrics

আশা সিন্ধু তীরে বসে আছি সদায়

Asha Sindhu Tire Bose Achi Soday

ফকির লালন শাহ্

সাধুর যুগল চরণের ধুলি 

লাগবে কি এই পাপীর গায়।

আশা সিন্ধু তীরে বসে আছি সদায়।।

ভালোর ভাগী অনেক জনা,

মন্দের ভাগী কেও তো হয় না,

কেবল সাধু দয়াবান-সবারই সমান,

তাইতে দোহাই দেই তোমায়।।

সাধু না লইবে যারে,

কে আর লইবে তারে,

তুমি জানাও মহিমা-করো পাপ ক্ষমা,

এই পাপীরে হও সদয়।।

দিনের দিন ফুরায়ে এলো,

মহাকালে ঘিরে নিলো,

বলে মূঢ় লালন-হীন হয়েছি ভজন,

না জানি মোর ভাগ্যে কি হয়।।

জনপ্রিয় লিরিক্স:  আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে | Age Shoriot Jan Buddhi Shanto Kore | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *