গুরুর দয়া যারে হয় সেই জানে | Gurur Doya Jare Hoy Sei Jane | Key Lyrics

গুরুর দয়া যারে হয় সেই জানে

Gurur Doya Jare Hoy Sei Jane

কথা ও সুর: লালন ফকির

গুরুর দয়া যারে হয় সেই জানে।

যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে।।

শহরে সহস্র পাড়া

তিনটি পথ তার এক মহড়া।

আলেক সওয়ার পবন ঘোড়া

ফিরছে সেইখানে।।

জলের বিম্ব আলের উপর

আখন্ড প্রলয়ের মাঝার।

যার বিন্দুতে হয় সিন্ধু তাহার

ধারা বয় ত্রিগুণে।।

হাতের কাছে আলেক শহর

রঙবেরঙের উঠছে লহর।

সিরাজ সাঁই কয় লালন রে তোর

সদাই ঘোর মনে।।

জনপ্রিয় লিরিক্স:  তুমি এমন নিদয় হয়ো না | Tumi Emon Nidoy Hoyo Na | Song Lyrics

Check Also

a logo for keylyrics.com

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics | Jibon Manei To Jontrona Lyrics

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics Jibon Manei To Jontrona Lyrics জীবন মানেই তো যন্ত্রণাJibon Manei …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *