আছে ভাবের তালা যেই ঘরে | Ache Bhaber Tala Jei Gore | Key Lyrics

আছে ভাবের তালা যেই ঘরে
Ache Bhaber Tala Jei Gore
সাঁই লালন
আছে ভাবের তালা যেই ঘরে
সেই ঘরে সাঁই বাস করে।।
ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সে মানুষের খেলা।
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সে রূপ নিহারে।।
ভাবের ঘরে কি মূরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি।
ভাবের বিভাব হলে এক রতি
অমনি সে রূপ যায় সরে।।
ভাব নইলে ভক্তিতে কি হয়
ভেবে বুঝে দেখ মনুরায়।
যার যে ভাব সে জানতে পায়
লালন কয় বিনয় করে।।

জনপ্রিয় লিরিক্স:  গুরু কল্পবৃক্ষ মূলে বসে থাক রে মন | Guru KalpaBrikkha Mule Bose Thak Re Mon | Song Lyrics

Leave a Comment