আমি কোন সাধনে তারে পাই | Ami Kono Sadhone Tare Pai | Key Lyrics

আমি কোন সাধনে তারে পাই

Ami Kono Sadhone Tare Pai

লালন শাহ্

আমি কোন সাধনে তারে পাই।

আমার জীবনের জীবন সাঁই।।

সাধিলে সিদ্ধির ঘরে

শুনেছি সেও পায় না তারে;

সাধু যে ব্যক্তি

পেলে যে মুক্তি

ও কে যাবে অমনি শুনি রে ভাই।।

শাক্ত শৈব্য বৈরাগ্য ভাব

তাতে যদি হয় চরণ লাভ;

তবে দয়াময়

কেন সর্বদায়

বিধি বলে দুষিবে তাই।।

গেল না রে মনের ভ্রান্ত

পেলেন না সে ভাবের অন্ত;

কয় মূঢ় লালন

ভবে এসে মন

কি করিতে ওরে কি করে যাই।।

Popular Lyrics:  আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে - Aam Gaachhe Dhela Mare

Leave a Comment