লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল | La Ilaha Illallahu Mohammod Rasul | Key Lyrics

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল

La Ilaha Illallahu Mohammod Rasul

সুর ও কথা: কারী আমীর উদ্দিন

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল। 

হৃদয়ও বাগানে ফুটে ইমানের ফুল

দুরূদ পড়রে মুমিন ভাই।।

একা ছিলেন আল্লাহ জবে গুপনের

গুপন আল্লাহ গুপনের গুপন,

মোহাম্মদী নুরে করলেন 

সকলি সৃজন।

দুরূদ পড়রে মুমিন ভাই।।

আউয়ালে বানাইয়া আল্লায় হাবিবও

ডাকিলো আল্লায় হাবিবও ডাকিলো,

আরবীতে মানব তন

মোহাম্মদ বানাইলো।

দুরূদ পড়রে মুমিন ভাই।।

দুরূদও অমূল্য ধন যে করে আমল দুরূদ

যে করে আমল,

সার্থক জিন্দেগী তাহার 

মরণও সফল।

দুরূদ পড়রে মুমিন ভাই।।

য়ুচাল্লুউনা আলা ন্নাবিয়্যি রইয়াছে কোরানে

আয়াত রইয়াছে কোরানে,

আল্লায় নিজে দুরূদ বেজে

কয় আমীর উদ্দীনে

দুরূদ পড়রে মুমিন ভাই।।

জনপ্রিয় লিরিক্স:  পার নিহেতু সাধন করিতে | Par Nihetu Sadhon Korite | ফকির লালন সাঁই

Leave a Comment