কি এক অচিন পাখি পুষলাম খাঁচায় | Ki Ek Ochin Pakhi Pushlam Khacay | Key Lyrics

কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়
Ki Ek Ochin Pakhi Pushlam Khacay
কথা ও সুর: লালন শাহ্
কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়
হল না জনম ভরে তার পরিচয়।।
আঁখির কোণে পাখির বাসা
দেখতে নারে কি তামাশা
আমার এ আঁধলা দশা
কে আর ঘুঁচায়।।
পাখি রাম রহিম বুলি বলে
ধরে সে অনন্ত লীলে
বল তারে কে চিনিলে
বল গো নিশ্চয়।।
যারে সাথে সাথে লয়ে ফিরি
তারে বা কই চিনতে পারি
লালন কয় অধর ধরি
কিরূপ ধ্বজায়।।

Leave a Comment