বলে কয়ে মানুষকে কি সাধু করা যায় | Bole Koye Manushke Ki Sadhu Kora Jay | Key Lyrics

বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়
Bole Koye Manushke Ki Sadhu Kora Jay
Lyrics – Bhaba Pagla ভবা পাগলা
Vocal – Lakshman Das Baul (Bolpur) | লক্ষন দাস বাউল





বলে কয়ে মানুষকে

কি সাধু করা যায়

মানুষ বটে নাহি ফোটে

কেবল মন ছবি বাঁশি বাজায়।।


সোনার মানুষ দেশে দেশে

ঘুরে বেরায় পাগল বেশে

চিনি তারে অবশেষে

দেশ ছেড়ে যেদিন পালায়।।


জন্ম থেকে মুখে হাসি

লেগে রয় যার দিবানিশি

জীবন হতে জীবন বেশী

আপন প্রানটি বিলিয়ে দেয়।।


শুধু লেংটি পরলে হয়না সাধূ

অন্তরে নাই প্রেমের মধূ

মানুষ হয়ে বেঁহুশ শুধু

চিরকাল টা কেটে যায়।।


ভবা পাগলার সাধন ভজন

জন্মের মতন দিয়ে বিসর্জন

আমি দেখাবো নারে এ ছার বদন

রইবো আপন গাছ তলায়।।





Check Also

Kali Bolo Tara Bolo Lyrics | কালী বলো তারা বলো

Kali Bolo Tara Bolo Lyrics কালী বলো তারা বলো ভবা পাগলার গান   Kali Bolo …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *