নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে | Nau Chariya De Pal Uraya De | Key Lyrics

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে

Nau Chariya De Pal Uraya De




নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া।।
উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে (আরে)।
আথালি পাথালি পানি ছলাৎ। ছলাৎ করে রে।
আরে খল খলাইয়া হাইসা উঠে
বৈঠার হাতল চাইয়া হাসে, বৌঠার হাতল চাইয়া।।
ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে
তির তিরাইয়া নাওয়ের খৈয়াই রোইদ তুফান মাপে,
মাপে রোইদ তুফান মাপে
চিরলি পিরলি পুলে ভ্রমর-ভ্রমরী খেলে রে (আরে)।
বাদল উদালি কায়ে পানিতে জমিতে হেলে রে
আরে তুর তুরাইয়া আইলো দেওয়া *** হাতে এলইয়া।
শালি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে
চিকমিকাইয়া হাসে রে চান সইশা ক্ষেতের ফাকে
ফাকে সইশা ক্ষতের ফাকে
সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী (আরে)।
মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
আরে ঝিলমিলাইয়া খালর পানি নাচে থৈইয়া থৈইয়া
পানি নাচে থৈইয়া থৈইয়া।।

Popular Lyrics:  পেয়েছ কি ত্রুটি মোর প্রেম নিবেদনে | Peyecho Ki Truti Mor Prem Nibedone | Lyrics

Leave a Comment