স্বাধীনতা স্বাধীনতা বলে আজ | Swadhinata Swadhinata bole aj | Key Lyrics

স্বাধীনতা স্বাধীনতা বলে আজ
Swadhinata Swadhinata bole aj
কথা,সুর ও শিল্পী-অর্জুন বিশ্বাস
স্বাধীনতা স্বাধীনতা বলে আজ চিৎকার চেঁচামেচি
স্বাধীনতার ইতিহাসগুলো নিয়ে কত যে প্যাঁচাপেচি
কত লেখাজোঁখা সাদা কালো বা রঙিন মোড়কের বই।
স্বাধীনতাটা কই আমাদের স্বাধীনতাটা কই ।।
ঘরে স্বাধীনতা নেই সে কারণ সংসারে টানাটানি
ঘরে বাইরে দুর্ঘটনা কত যে হানাহানি
কি জানি ভাগ্যে কি লেখা যদি বিশ্বজিৎ হই।
স্বাধীনতাটা কই আমাদের স্বাধীনতাটা কই ।।
পকেটে আমার টাকা সীমিত বাজার মূল্য দ্বিগুন
বরফে ঢাকা মাছগুলোতে জ্বলছে দেখি আগুন
কিনতে পারি না পুঁটি তেলাপিয়া কিংবা চাষের কৈ
স্বাধীনতাটা কই আমাদের স্বাধীনতাটা কই ।।
যেন/অন্যায় কোন দোষের নয় প্রতিবাদটাই দোষ
প্রতিবাদটা করলেই করে সাপের মত ফোঁস
প্রতিবাদী আমার এই মনটা কেমনে নীরব রই।
স্বাধীনতাটা কই আমাদের স্বাধীনতাটা কই ।।

Popular Lyrics:  Durnitibaj Netader Dekhte (দুর্নীতিবাজ নেতাদের) Lyrics

Leave a Comment