নামটা তোমার জানা কি যাবে | Namta tomar jana ki jabe | Key Lyrics

নামটা তোমার জানা কি যাবে
Namta tomar jana ki jabe
শিল্পী: ন্যান্সি ও কাজী শুভ
নামটা তোমার জানা কি যাবে?
ঠিকানাটা পাওয়া কি যাবে?
ও নামটা তোমার জানা কি যাবে?
ঠিকানাটা পাওয়া কি যাবে?
নামটা না হয় আমার
রাখো তুমি তোমার
নিজের মত করে
ডাকবে যে নামে আমায়
সারাটি জীবন ধরে।
ও নামটা তোমার জানা কি যাবে ?
ঠিকানাটা পাওয়া কি যাবে ?
কেড়ে নিয়েছ মন
তুমি প্রথম দেখায়
পরিচয় না জানলে
খুঁজবো তোমায় কোথা ?
ছুঁয়েছ এই মন
প্রথম দেখায় যখন
পেয়ে যাবে পরিচয়
ভেবেনা এত এখন
ও নামটা তোমার জানা কি যাবে
ঠিকানাটা পাওয়া কি যাবে ?
নিজের দেওয়া নামে
আগে ডাকো আমায়
পরিচয় পরে না হয়
দেওয়া যাবে তোমায়।
পড়েছি বেকায়দায়
কি আর করা যায় !
আজ থেকে পরী বলে
ডাকব যে তোমায়।
ও নামটা আমার এখন বলা যাবে
ঠিকানাটা এখন দেওয়া যাবে।
নামটা আমার এখন বলা যাবে
ঠিকানাটা এখন দেওয়া যাবে।
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা

জনপ্রিয় লিরিক্স:  Shondhatara Lyrics | সন্ধ্যাতারা

Leave a Comment