যেতে যেতে কিছু কথা- লিরিক্স | Jete Jete Kichhu Katha- Lyrics

যেতে যেতে কিছু কথা
Jete Jete Kichhu Katha
ছায়াছবি: স্বাতী
কথা: পুলক বন্দোপাধ্যায়
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: মান্না দে, অরুন্ধতী হোমচৌধুরী

যেতে যেতে কিছু কথা
বলবো তোমার কানে কানে
ও বন্ধু ও আমার ভালবাসা।
অনুরাগ রঙ ভরা দু একটি দাগ
আঁকব তোমার দু’নয়নে
যেতে যেতে কিছু কথা
বলবো তোমার কানে কানে।
ওই পাখীটার নাম বুঝি অঞ্জনা,
রোদ্দুরে মেলে দেয় নীল ডানা।।
ওর ঠোঁট থেকে টুপ টাপ
ঝরে পড়ে কিছু সুখ
চলো না কুড়োই দু’জনে
ও বন্ধু ও আমার ভালবাসা
অনুরাগ রঙ ভরা দু একটি দাগ
আঁকব তোমার দু’নয়নে
যেতে যেতে কিছু কথা
বলবো তোমার কানে কানে।
ওই নদীটার নাম বুঝি রঞ্জনা,
ওর সাথে আকাশের জানা শোনা।।
ওর বুক থেকে কিছু গান
কিছু কিছু কলতান
চলো না কুড়োই দু’জনে
ও বন্ধু ও আমার ভালবাসা
অনুরাগ রঙ ভরা দু একটি দাগ
আঁকব তোমার দু’নয়নে
যেতে যেতে কিছু কথা
বলবো তোমার কানে কানে
ও বন্ধু ও আমার ভালবাসা।।

জনপ্রিয় লিরিক্স:  Ami Pathore Ful Photabo | আমি পাথরে ফুল ফোটাবো | Shabnur & Amit Hassan | Andrew Kishore | Shesh Thikana

Check Also

Julmi Sawariya Lyrics | जुलमी सावरिया Lyrics | জুলমি সাওয়ারিয়া Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | जुलमी सावरिया Lyrics | জুলমি সাওয়ারিয়া Lyrics | Divyenndu Julmi Sawariya …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *