আমায় ডেকো না, ফেরানো যাবে না | Aamay Deko Na, Pherano Jabe Na | Key Lyrics

আমায় ডেকো না, ফেরানো যাবে না
Aamay Deko Na, Pherano Jabe Na
কথা: কাউসার আহমেদ চৌধুরী
কন্ঠ ও সুর: লাকি আখন্দ


আমায় ডেকো না,
ফেরানো যাবে না,
ফেরারী পাখিরা,
কূলায় ফেরে না।।

বিবাগী এ মন নিয়ে,
জন্ম আমার।।
যায় না বাঁধা আমাকে
কোন পিছু টানের মায়ায়
আমায় ডেকো না
ফেরানো যাবে না
ফেরারী পাখিরা
কূলায় ফেরে না।
শেষ হোক এই খেলা,
এবারের মত।।
মিনতি করি আমাকে
হাসি মুখে বিদায় জানাও।
আমায় ডেকো না,
ফেরানো যাবে না,
ফেরারী পাখিরা,
কূলায় ফেরে না।।

Leave a Comment