সে কেন আমায় বুঝল না | Se Keno Amay Bujhlo Na | Lyrics

সে কেন আমায় বুঝল না
Se Keno Amay Bujhlo Na
ছায়াছবি: আমার তুমি
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: পঙ্কজ উদাস
সে কেন আমায় বুঝল না,
আমি তাকে ভালবাসি এখনো।।
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনো।
সে কেন আমায় বুঝল না,
আমি তাকে ভালবাসি এখনো।
এত কাছে ছিল যে গো
সে আমার এতটা আপন,
সে আমায় জানলো না
দেখল না আমার এ মন।
চলে গেল শুধু রেখে গেল
স্বপ্ন যে রাশি রাশি এখনো
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনো।
সে কেন আমায় বুঝল না,
আমি তাকে ভালবাসি এখনো।
ভেঙ্গে গেল যত আশা
ছিঁড়ে গেল সে বীণার তার।
স্মৃতি ছাড়া যে কোন সুর
এ জীবনে বাজবে না আর।
তবু আছি এই মনে মনে
দু’জনেই যে পাশাপাশি এখনো
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনো।
সে কেন আমায় বুঝল না,
আমি তাকে ভালবাসি এখনো।
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনো।
সে কেন আমায় বুঝল না,
আমি তাকে ভালবাসি এখনো।

জনপ্রিয় লিরিক্স:  Pardesiya Lyrics | परदेसीया Lyrics

Leave a Comment