তোমাদের আসরে আজ – Tomader Aasare Aaj

তোমাদের আসরে আজ
Tomader Aasare Aaj
ছায়াছবি: প্রক্সি
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: হেমন্ত মুখার্জী
শিল্পী: লতা মঙ্গেশকর





[তোমাদের আসরে আজ
এই তো প্রথম গাইতে আসা]-২
বিনিময়ে চাই তোমাদের
প্রশংসা আর ভালবাসা
তোমাদের আসরে আজ
এই তো প্রথম গাইতে আসা।

[এতদিন তানপুরাটার
যে তারগুলো নীরব ছিল]-২
কে যেন আজ তারগুলোকে
নতুন সুরে জাগিয়ে দিল
[প্রাণে যে সুর লাগিয়ে দিল]-২
গানই আমার জীবন ওগো,
গানই আমার কাঁদা-হাসা।
তোমাদের আসরে আজ
এই তো প্রথম গাইতে আসা।

[তোমাদের এ গান শুনে,
একটু যদি ভালো লাগে]-২
তবে হব ধন্য আমি
তোমাদের প্রশংসারই চেয়ে ওগো
কিছুই তো আর নয়কো দামী
[এ হৃদয় ভালবাসার
গানেরই এক স্বরলিপি]-২
জীবনেরই বাঁশীতে যে
এ গান আমি বাজিয়ে যাব
[সুরে যে মন সাজিয়ে যাব]-২
এ গান আমার ফুলের কানে
ভ্রমরেরই প্রাণের ভাষা।
তোমাদের আসরে আজ
এই তো প্রথম গাইতে আসা
বিনিময় চাই তোমাদের
প্রশংসা আর ভালবাসা
তোমাদের আসরে আজ
এই তো প্রথম গাইতে আসা।



Check Also

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & Sukruti Airi

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *