আমি কষ্ট পেতে ভালোবাসি | Koshto Pete Bhalobash Lyrics | Ayub Bachchu | Koshto

কোন সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

জনপ্রিয় লিরিক্স:  Metrolife। Ghunpoka Lyrics | ঘুণপোকা লিরিক্স

Leave a Comment