আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো Lyrics | Aamake Porate Jodi Eto Lage Bhalo Lyrics

আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো Lyrics

Aamake Porate Jodi Eto Lage Bhalo Lyrics

আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো
Aamake Porate Jodi Eto Lage Bhalo
অ্যালবাম: মনের মত বউ
তাল: কাহারবা
সুরকার: খান আতাউর রহমান
গীতিকার: খান আতাউর রহমান
শিল্পী: বশীর আহমেদ

 

আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো Lyrics


আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো।।
জ্বালো আগুন আরো জ্বালো,
ঢালো আরো ব্যথা ঢালো।।
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছ আঘাত যত,সবই তার সয়েছি
নিঠুর ওগো তবুও,তোমাকে লেগেছে ভালো,
তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো,
ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো।
এ হৃদয় ধূপসম তোমারি পূজায়,
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।।
কিছু তার সুরভি,কিছু তার বেদনা
পড়বে তোমার মনে,যেখানেই থাকো না।
সেদিনের সে স্মৃতি,জানি গো তোমার মনে
জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো,
ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো।।

 

Aamake Porate Jodi Eto Lage Bhalo Lyrics

জনপ্রিয় লিরিক্স:  Jokhon Nirobe Dure Lyrics | শহর | যখন নীরবে দূরে লিরিক্স | Shohor | Anindya | Rishi Panda

Leave a Comment