ও কোকিলা তোরে শুধাইরে Lyrics | O Kokila Tore Sudhai Re Lyrics

ও কোকিলা তোরে শুধাইরে Lyrics

O Kokila Tore Sudhai Re Lyrics

ও কোকিলা তোরে শুধাইরে
O Kokila Tore Sudhai Re
ছায়াছবি: বাঘিনী (১৯৬৮)
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: মান্না দে

 

ও কোকিলা তোরে শুধাইরে Lyrics


[ও কোকিলা তোরে শুধাইরে
সবারই তো ঘর রয়েছে
কেনরে তোর বাসা কোথায়ও নাইরে?]-২
ও কোকিলা তোরে শুধাইরে।
[বনে বনে দেখিস যখন
পরের বাসা ও পাখী
একটিবার পরাণটা তোর
উদাস হয়ে যায় নাকি (ও ও)]-২
কখনো কি মন বলেনা
এমনি বাসা একটি আমি চাইরে
ও কোকিলা তোরে শুধাইরে।
[ভালোবাসা দেখলি শুধু
ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে মন
সে মনটারে খুঁজলি না (ও ও)]-২
কী সাধ আজো গোপন আছে
দিব্যি করে বলনা আমায় ভাইরে
ও কোকিলা তোরে শুধাইরে
সবারই তো ঘর রয়েছে
কেনরে তোর বাসা কোথায়ও নাইরে?
[ও কোকিলা তোরে শুধাইরে]-২

 

O Kokila Tore Sudhai Re Lyrics

Popular Lyrics:  এতটা ভালোবেসেছি Lyrics | Etota Bhalobesechi Lyrics

Leave a Comment