তুমি বা কার কে বা তোমার Lyrics | Tumi Ba Kar Ke Ba Tomar Lyrics

তুমি বা কার কে বা তোমার Lyrics

Tumi Ba Kar Ke Ba Tomar Lyrics

 

তুমি বা কার কে বা তোমার Lyrics

 

তুমি বা কার কে বা তোমার- এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন, কী কর রে ॥


এত পিরিত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়
স্বল্পতে সব জানিতে পাই, ভাবনগরে ॥


সময়ে সকলই সখা
অসময় কেউ দেয় না দেখা
যার পাপে সে ভোগে একা, চার যুগে রে ॥


আপনি যখন নই আপনার
কারে বল আমার আমার
সিরাজ সাঁই কয় লালন তোমার, জ্ঞান নাহি রে ॥

 

Tumi Ba Kar Ke Ba Tomar Lyrics


📖
শিরোনাম: তুমি বা কার কে বা তোমার
কথা-সুর: ফকির লালন
ধরণ: লালনগীতি
কভার শিল্পী: মোহাম্মদ আরমান হোসেন

Leave a Comment