বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন Lyrics | Brishti Bheja Din Meghla E Mon Lyrics

বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন Lyrics

Brishti Bheja Din Meghla E Mon Lyrics

বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন
Brishti Bheja Din Meghla E Mon
অ্যালবাম: যদি কখনও (২০০২)
কথা: প্রিয় চট্টোপাধ্যায়
সুর: শুভায়ু
কণ্ঠ: কুমার শানু

 

বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন Lyrics


[বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন
মনে পড়ে আজও হারানো শ্রাবণ]-২
সেদিনও ছিলো মেঘ ওই আকাশে
সাথি হয়ে ছিলে তুমি আমারই পাশে
বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন
মনে পড়ে আজও হারানো শ্রাবণ।
[এই দুটি চোখে ছিলো স্বপ্নেরই আলো
দৃষ্টিতে বৃষ্টি লাগতো যে ভালো]-২
আজ শুধু এ শ্রাবণে কান্না আসে
স্মৃতি ব্যথা আজ আমাকে ভালোবাসে
[বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন
মনে পড়ে আজও হারানো শ্রাবণ]-২
[ভেঙে গেছে ভালোবাসা ভেঙে গেছে ঘর যে
এখনো থামেনি হায় সে ভুলের ঝড় যে (ও)]-২
আজ তাই এ শ্রাবণে কান্না আসে
স্মৃতি ব্যথা আজ আমাকে ভালোবাসে
বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন
মনে পড়ে আজও হারানো শ্রাবণ
সেদিনও ছিলো মেঘ ওই আকাশে
সাথি হয়ে ছিলে তুমি আমারই পাশে
বৃষ্টি ভেজা দিন মেঘলা এ মন
মনে পড়ে আজও হারানো শ্রাবণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *