পৃথিবীর গান আকাশ কি মনে রাখে Lyrics
Prithibir Gaan Akash Ki Mone Rakhe Lyrics
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে
ছায়াছবি: গরীবের মেয়ে
কথা: বিমল চন্দ্র ঘোষ
সুর ও কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে Lyrics
[পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?]-২
নীরব সুরে রামধানু শুধু দিগন্তে ছবি আঁকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
[ফুলের সুরভি মায়া
উদাসী হাওয়ায় মন ভরে দেয়-
অরণ্যে কাঁপে ছায়া]-২
অরুণ আলোয় ব্যথিত প্রেমের
কমলিনী মুখ ঢাকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
[ওগো প্রেম তুমি স্বপনের মায়ামৃগ
আজও বনপথে মায়াহরিণীর,
ঠিকানা দেবে না কিগো]-২
[ফিরে এসো তবে গানে
আকাশ কাঁপানো বাতাস কাঁপানো
সুরভিত অভিমানে]-২
মন যে দিল না একি পরিহাস
মন দিতে যাওয়া তাকে
[পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?]-২