সে এক দাঁড়কাকের সাধ হইল কোকিলা সাজিতে
Se Ek Daand Kaker Sadh Hoilo Kokila Sajite
ছায়াছবি: গৌরী (হিন্দী) ১৯৫১
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: শচীন দেব বর্মণ
কণ্ঠ: কিশোর কুমার ও রাহুল দেব বর্মণ
Se Ek Daand Kaker Sadh Hoilo Kokila Sajite
(ওহে ডিস্কো ডিস্কো ও ডিস্কো
ডিস্কো ডিস্কো ও ডিস্কো
[কোপাকুপ লা-কোপাকুপ]-২
টাহি নানা টাহি নানা
টাহি নানা টাহি নানা না
বাঃ বাঃ বাঃ বাঃ রে)
সে এক দাঁড়কাকের সাধ হইল কোকিলা সাজিতে
(বলিস কী রে?)
কোকিলা সাজিতে ভাই কোকিলা সাজিতে!
দাঁড়কাকের সাধ হইল কোকিলা সাজিতে!
পড়লো ধরা কা কা রবে তার সে জারিজুরি।
সে এক দাঁড়কাকের সাধ হইল কোকিলা সাজিতে
পড়লো ধরা কা কা রবে তার সে জারিজুরি রে
ওস্তাদি তার টিকল না তো!
(ওস্তাদি তার টিকল না!)
আহা ওস্তাদি তার টিকল না তো
জ্ঞানী গুণীর আসরে
এখন সে উপায় কী করে!
হে কুমোরের ব্যাটা আরে ধ্যাৎ কুমোরের ব্যাটারে
কলিকাতা গিয়া দিলো গায়ের মুখে কালিরে!
এখন সে উপায় কী করে! (কী করে!)
হে ওস্তাদি তার টিকল না তো
জ্ঞানী গুণীর আসরে
এখন সে উপায় কী করে!
ঘরেতে এসেছে এক রসের নাগরী (হায় হায়!)
আহা! ঘরেতে এসেছে এক রসের নাগরী
হাতে শাঁখা মাথায় সিঁদুর বয়স উনিশ কুড়ি
রসের নাগরী রসের নাগরী।
কত ঢং জানে সে কত ঢং জানে!
(বলি কে? আমাদের বৌ-দিদি গো বৌ-দিদি
বৌ-দিদি গো বৌ-দিদি)
ঘোমটা দিয়ে খেমটা নাচে,বেহায়া সে বলিরে!
এদিকে কতই সতীরে! হে
কুমোরের ব্যাটা আরে ধ্যাৎ কুমোরের ব্যাটারে
কলিকাতা গিয়া দিলো গায়ের মুখে কালিরে!
এখন সে উপায় কী করে! (কী করে হে!)
ওস্তাদি তার টিকল না তো
জ্ঞানী গুণীর আসরে
এখন সে উপায় কী করে!
চাঁদে কলঙ্ক আছে পদ্মফুলে কাঁটা(আহা!)
কুল-ত্যাগিনী কলঙ্কিনীর মুখে মারো ঝ্যাঁটা।
চাঁদে কলঙ্ক আছে পদ্মফুলে কাঁটা
কুল-ত্যাগিনী কলঙ্কিনীর মুখে মারো ঝ্যাঁটারে
দুধ-কলাতে ও দাদা দুধ-কলাতে
পুষিলে কি ভুজঙ্গ পোষ মানেরে?
বিষেরই ছোবল হানেরে হে
কুমোরের ব্যাটা আরে ধ্যাৎ কুমোরের ব্যাটারে
কলিকাতা গিয়া দিলো গায়ের মুখে কালিরে!
এখন সে উপায় কী করে!
হে ওস্তাদি তার টিকল না তো!
তাক ডুমাডুম ডুডুম ডুডুম
[আরে ওস্তাদি তার টিকল না তো
জ্ঞানী গুণীর আসরে!
এখন সে উপায় কী করে!]-২