Ami Khola Janala Lyrics | আমি খোলা জানালা

Ami Khola Janala Lyrics
আমি খোলা জানালা

Ami Khola Janala Lyrics

আমি খোলা জানালা তুমি ওই দখিনা বাতাস,
আমি নিঝুম রাত তুমি কোজাগরী আকাশ।
উধাও সাগর তুমি অঢেল নীলে,
আমি অস্তরাগ শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর,
আমি বিমনা অবকাশ।
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা,
তুমি চলমান সুর স্বপ্ন মাখা।
তুমি কাছে না থাকা খেয়ালি সুদূর,
আমি বিরহী ইতিহাস।

Leave a Comment