Oi Dekha Jay Maular Bari Lyrics | ঐ দেখা যায় মাওলার বাড়ী

Oi Dekha Jay Maular Bari Lyrics
ঐ দেখা যায় মাওলার বাড়ী

Oi Dekha Jay Maular Bari Lyrics

ঐ দেখা যায় মাওলার বাড়ী
ঐ দেখা যায় রহমান বাড়ী
মনে কয় উডিয়া যায়তাম
মধ্যে কিন্তু নদীর পারি।
নদীর কূলে বন্ধুর বাড়ী
ফুল বাগানে রয়েছে ঘিরি
ফুল ফুটেছে নানান সাজে
দেখলে যায় রে প্রাণ হরি।
গুন গুন রূপে বেড়ায় অলি
প্রহরি দেয় সদা মালি
সে ফুলেরি মধু চোরে
করিতে না পারে চোরি।
মকবুলে না মানে প্রাণে
কাঞ্চনপুরে ঘোরা বনে
মওলা রাজি প্রেম কান্ডারী
পার করিবেন শীঘ্রি করি।
জনপ্রিয় লিরিক্স:  আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে | Asharer Kon Bheja Pothe Elo O Elore | Key Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *