Sejda Korite Dekhe Lyrics | সেজদা করিতে দেখে

Sejda Korite Dekhe Lyrics
সেজদা করিতে দেখে

Sejda Korite Dekhe Lyrics

সেজদা করিতে দেখে
গুরুর পায়ের কাছে
শরীয়াতের মাওলানা কয়
শিরক হইয়া গেছে।
পায়ের কাছে সেজদা দিলেই
শিরক যদি কয়
মসজিদে পড়িলে নামাজ
সেই নামাজ কি হয়?
নামাজে দাড়াইয়া যখন
সেজদা দিতে যাও
সামনের কাতারে থাকে
আদমের দুই পা’ও।
আদমের পা রাইখা তোমার
ঐ কপালের সামনে
সেজদা করিলে তাহা
আল্লাহর হইল কেমনে?
আমি যখন সেজদা করি
গুরুর দুই চরনে
সেই সেজদা হয় উৎসর্গ
আল্লাহরি স্বরনে।
যে গুরুর ক্বলবে আমার
আল্লাহ তা’য়ালা রয়
সেই গুরুকে সেজদা দিলে
মাওলা নিজেই লয়।
শরীয়াতের অ মাওলানা
রাখিও স্বরনে
তোমার আমার সেজদা পড়ে
আদমের চরনে।
তোমার সেজদা হইল সঠিক
আমার কেন শিরক
ভাল কইরা না বুঝিয়া
কইরোনা বক বক।
আল্লাহকে হাজির না জানিয়া
করিলে সেজদা
সেই সেজদায় বিছাইয়া রাখে
শয়তানের দুই পা।
তোমার সেজদা হয়কি তবে
শয়তানের লাগিয়া
ঘুমাইওনা অ মাওলানা
উঠরে জাগিয়া।
হাজির মানে নয়রে গোপন
উপস্থিতি কয়
আল্লাহ হাজির হইলে
কেমনে
নিরাকারে রয়?
মুখস্থ বিদ্যা তোমার
রাখো রে সরাইয়া
হাকিকতের বিদ্যা লইও
গুরুর কাছে যাইয়া।
গুরু দয়া করলে তোমার
কপাল খুলে যাবে
নিজের ক্বলবেই তখন
আল্লাহ রাসুল পাবে।
Popular Lyrics:  কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায় | Kare Shudhabore Mormokotha Ke Bolbe Amay | Key Lyrics

Leave a Comment