Maula Tomar Shri Charone Lyrics | মাওলা তোমার শ্রী চরনে

Maula Tomar Shri Charone Lyrics
মাওলা তোমার শ্রী চরনে

Maula Tomar Shri Charone Lyrics

মাওলা তোমার শ্রী চরনে
মহা অপরাধী হয়ে, আসিয়াছি শেষ জীবনে।।
এ দাস সহায় হারা, হয়েছি জীয়ন্তে মরা,
পাপের বোঝা মাথায় ধরা অশ্রুধারা দুনয়নে।।
যারা ছিল বন্ধু ভাই,সঙ্গী সকল কেহ নাই।
তোমার বর শিরে ধরে চলে গেছেন জনে জনে।।
আমি শুধু আছি বাকি,কোন মুহুর্তে নাও গো ডাকি,
ভয়ে বিকম্পিত শূন্য হাতে যাব কেমনে।।
কাবা কাশী যতই ধামে,আরব আজম রূম শামে,
পার হতে অন্তিমের পাড়ি কাণ্ডারী নাই তুমি বিনে।।
যদি অপরাধী আমি,রহমান,রহিম তুমি।
আমি তোমার নাম ধারী পার করে দাও নামের গুনে।।
এ চক্ষে দেখেছি কত,পাপী তাপী শত শত,
ভব সিন্ধু পারে গেছে,তোমারি করুনা গুনে।।
আমি তোমার নাম ধারী,তব দ্বারের দীন ভিখারী
জগত্রাতা দয়াল আমার পানে চাওনা কেনে।।
পতিত পাবন তুমি,বিপদ ভঞ্জন তুমি,
দয়ায় সাগর তুমি এই ভরসা রাখসি মনে।।
শ্রী পদে এই ভিক্ষা চাই,তোমাকে সম্মুখে পাই।
যেদিন ঘোষণা হবে,নাই করিম আর এই ভূবনে

Check Also

a logo for keylyrics.com

কেন যে এত মায়া লাগে Lyrics | Keno Je Eto Maya Lage Lyrics

কেন যে এত মায়া লাগে Lyrics Keno Je Eto Maya Lage Lyrics কেন যে এত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *