Mimer Porda Uthaile Lyrics | মিমের পর্দা উঠাইলে

Mimer Porda Uthaile Lyrics
মিমের পর্দা উঠাইলে
মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন।
রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন।।
আহম্মদে আহাদ পাওয়া আহম্মদে
আহাদ হওয়া.
মনছুরে আনাল হক কওয়া সেই কথার
কারন।
দেখিবি সে পর্দার ভিতরে.গাউসুল
আজম বিরাজ করে.
গুপ্ত খবর বক্ত করে খেলে মওলা ধন।
ফানাফিল্লাহ গুলির চোটে সত্তর হাজার
পর্দা ফাটে.
স্বচক্ষু ফোটে ভাগ্যে জোটে মওলার দর্শন।
অধম বলে মওলা ভান্ডারী.পর্দা উঠাও
দয়া করি.
হেজবুল আকবরে পরি গেল এ জীবন।।
Popular Lyrics:  কলকল, ছলছল, নদী করে টলমল | Kolo Kolo Chholo Chholo | Key Lyrics

Leave a Comment