Sona Bondhu Bhuilo Na Amare Lyrics | সোনা বন্ধু ভুইলো না আমারে

Sona Bondhu Bhuilo Na Amare Lyrics

সোনা বন্ধু ভুইলো না আমারে

শাহ আব্দুল করিম

Sona Bondhu Bhuilo Na Amare Lyrics

তুমি বিনে আকুল পরাণ
থাকতে চায় না ঘরে,
সোনা বন্ধু ভুইলো না আমারে।
আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে।

সাগরে ভাসাইয়া কুল-মান,
তোমারে সোঁপিয়া দিলাম আমার
দেহ-মন-প্রাণ।
সর্বস্বধন করিলাম দান
তোমার চরণের তলে।

আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও,
তুমি যদি আমায় কান্দাও
তোমার কান্দন পরের রে।

কুলমান গেলে ক্ষতি নাই আমার
তুমি বিনে প্রাণ বাঁচে না
কি করিব আর,
তোমার প্রেম সাগরে
করিম যেন ডুবে মরে।

জনপ্রিয় লিরিক্স:  করজোড়ে মোনাজাতে | Korojore Monajate | Durbin Shah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *