Mon Mojale Ore Baula Gaan Lyrics | মন মজালে ওরে বাউলা গান

Mon Mojale Ore Baula Gaan Lyrics

মন মজালে ওরে বাউলা গান

শাহ আব্দুল করিমের গান

 

Mon Mojale Ore Baula Gaan Lyrics

যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান,
আমার, মন মজালে ওরে বাউলা গান।

 

অন্তরে আসিয়া যখন
দিলা তুমি ইশারা,
তোমার সঙ্গ নিলাম আমি
সঙ্গে নিয়া একতারা,
মন মানে না তোমায় ছাড়া
তোমাতে সঁপেছি প্রাণ,
মন মজালে ওরে বাউলা গান।

 

কি করে পাবো তোমারে
তাই ভাবি দিন-রজনী,
মনের ভাব প্রকাশ করি
কথায় দিয়া রাগিণী,
এস্কে দিল-দরিয়ার পানি
ভাটি ছেড়ে বয় উজান,
মন মজালে ওরে বাউলা গান।

 

কত গান গেয়ে গেলেন
যাঁরা মরমী কবি,
আমি তুলে ধরি দেশের
দুঃখ-দুর্দশার ছবি,
বিপন্ন মানুষের দাবি
করিম চায় শান্তির বিধান,
মন মজালে ওরে বাউলা গান।

জনপ্রিয় লিরিক্স:  Shuno Ashekgon Lyrics | শুন আশেকগন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *