সব লোকে কয় লালন কি জাত সংসারে | Sob Loke Koy Lalon Ki Jat Songsare | Key Lyrics

সব লোকে কয় লালন কি জাত সংসারে

Sob Loke Koy Lalon Ki Jat Songsare

ফকির লালন সাঁই

সব লোকে কয় লালন কি জাত সংসারে।

লালন বলে জাতের কি রূপ 

দেখলাম না এই নজরে।।

কেউ মালা কেউ তসবি গলে

তাইতে কি জাত ভিন্ন বলে

আসা কিম্বা যাওয়ার কালে

জাতের চিহ্ন রয় কারে।।

সুন্নাত দিলে হয় মুসলমান

নারী জাতের কি হয় বিধান

বামন চিনি পৈতা প্রমাণ

বামনি চিনি কিসে রে।।

জগৎ জুড়ে জাতের কথা

লোকে গল্প করে যথা তথা

লালন বলে জাতের ফাতা

বিকাইছি সাধ বাজারে।।

Popular Lyrics:  আপনার আপনি ফানা হলে, সে ভেদ জানা যাবে | Aponar Apni Fana Hole, Se Bhed Jana Jabe | Key Lyrics

Leave a Comment