রূপের ঐ প্রদীপ জ্বেলে কি হবে তোমার
Ruper Oi Prodip Jele Ki Hobe Tomar
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য
সুরকারঃ কানু ঘোষ
গীতিকারঃ শ্যামল গুপ্ত
রূপের ঐ প্রদীপ জ্বেলে কি হবে তোমার
কাছে কেউ না এলে আর,
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার ।।
ও নূপুর না বাজালে কারো বাশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে,
তোমার ঐ সোনার ফাগুন কি দাম পাবে
যদি কেউ না থাকে দেবার,
রূপের ঐ প্রদীপ জ্বেলে কি হবে তোমার
কাছে কেউ না এলে আর,
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার।।


