বাহির বলে দূরে থাকুক | Bahir Bole Dure Thakuk | Movie Song | Third Person Singular Number | Habib & Nancy

Song: Bahir Bole Dure Thakuk
Singer: Habib & Nancy Cast: Mosharraf Karim & Tisha Movie: Third Person Singular Number Director: MS Farooki
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই।
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাইনা
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়!
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।

Popular Lyrics:  গুলাবী গুলাবী নেশারই চোখেতে | Gulabi Gulabi Neshari Chokhete | সাবিনা ইয়াসমিন

Leave a Comment