তুমি এমন দাগা দিলা সই | Tumi Emon Daga Dila Soi | Song Lyrics

তুমি এমন দাগা দিলা সই
Tumi Emon Daga Dila Soi
লিরিক্স ও মিউজিকঃ কাজী শুভ

তুমি এমন দাগা দিলা সই

তুমি এমন দাগা দিলা সই….
আমার কলিজায়
সইতে নাহি পারি সই পরান জ্বইলা যায়।
কেন চইলা গেলা একটা বার বইলা গেলা না…
কথা দিয়া কথা তুমি রাখলা না…
ঘুমাইয়া ছিলাম আমি ডাকলা না….
কত আশা ছিলো মনে সবি পুইড়া ছাই,
ইচ্ছা করে তোমার কাছে উইড়া উইড়া যাই।
তোমার মন মাঝারে আমার ছবি কেন আকলানা…
কথা দিয়া কথা তুমি রাখলা না…
ঘুমাইয়া ছিলাম আমি ডাকলা না….
ব্যথা দিবা যতন কইরা আগে বুঝি নাই,
পাগল আমি তোমার প্রেমে গড়াগড়ি খাই।
বল এই আমারে আমার সাথে কেন থাকলা না…?
কথা দিয়া কথা তুমি রাখলা না…
ঘুমাইয়া ছিলাম আমি ডাকলা না…

 

Tumi Emon Daga Dila Soi

Leave a Comment