ছুঁয়ে দিলে মন | Chuye Dilo Mon | তাহসান ও শাকিলা সাকি

শিরোনামঃ ছুঁয়ে দিলে মন
Chuye Dilo Mon
শিল্পীঃ তাহসান / শাকিলা সাকি
গীতিকারঃ শাহান বন্ধ
অ্যালবামঃ ছুঁয়ে দিলে মন
আমি ডানা ছাড়া পাখি
তোমার আশায় আশায় থাকি,
আমি পটে আকা ছবি প্রেম
তুমি ভালোবাসায় সবই,
তুমি ছুয়ে দিলে মন
আমি উড়ব আজীবন ।।
তুমি আকাশের ওই নীল
আমি মেঘে মেঘে স্বপ্নিল,
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবেসো,
তুমি মনের আল্পনা তুমি সেই প্রিয় কল্পনা,
তুমি ছুয়ে দিলে মন, আমি উড়ব আজীবন।।
যেন ছায়া হয়ে আছি যেন তোমায় নিয়ে বাচি,
তুমি আমার সুখ পাখি
বলো কোথায় তোমায় রাখি,
তুমি রাত দিনোমান আমি ডুবে থাকি সারাটাহ্মণ,
তুমি ছুয়ে দিলে মন
আমি উড়ব আজীবন।।

Popular Lyrics:  Boro Obelay Pelam Tomay Lyrics | বড় অবেলায় পেলাম তোমায় by Tahsan

Leave a Comment